সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বেতন পরিশোধ না করায় ১২ পোশাক কারখানার মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৫, | ১১:২২:০৬ |

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করায় ১২টি পোশাক কারখানার মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা জানান, আজ ২৫ মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

শ্রম উপদেষ্টা বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন ভাতা পরিশোধ করতে পারছেন না, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে তথ্য জানাননি শ্রম উপদেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..