✕

সর্বশেষ :
জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে সবুজ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নিয়ে আলোচনা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি, সতর্ক পুলিশ কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু দিওয়ালিতে একেবারে লুকে প্রকাশ্যে এলেন কারিনা মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর বিশ্বসেরা একাদশে মেসি, জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী কেইনের রিয়াল কিংবদন্তি রাউলের নতুন পথচলা ইরান যুদ্ধসহ নানা অভিযোগে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ টেস্টে জিম্বাবুয়ের ইতিহাস, শারজায় গড়ল একের পর এক রেকর্ড

জিএসএফে অংশ নিতে ঢাকা ছাড়লো সেনাবাহিনীর অগ্রবর্তী দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ০১:২৮:১৩ |

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ)
অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য।

বৃহস্পতিবার হাইতির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইতিতে গমনের পূর্বে আজ সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মোতায়েন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..