✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শাহবাগ ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:৩৪:৩০ |

ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে সরকারিকরণের দাবিতে দিনভর আন্দোলনে ছিলেন শিক্ষকরা। পুলিশি নির্যাতনের পরেও তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পৌঁছেছেন। রাতে শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও উপসচিবের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। তবে মেলেনি কোনো আশ্বাস।  এ অবস্থায় সোমবার (২৭ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্তের দাবিতে শাহবাগে অবস্থান এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আল আমিন বলেন, অতিরিক্ত শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে তিনি কোনো সিদ্ধান্ত দেননি, কোনো আশ্বাস দেননি। শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন বলেছেন। তবে চূড়ান্ত  সিদ্ধান্ত না আসা পর্যন্ত  আমরা শাহবাগ ছাড়ব না।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, কোনো আশ্বাস নয়, সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন শিক্ষকরা, এরপর কঠোর কর্মসূচি দেয়া হবে।

এদিকে আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, পুলিশ মিছিলের অনুমতি দিয়েও হামলা চালিয়েছে। তারা বলেন, ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তবে শিক্ষকদের লাঠিচার্জ করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। তিনি বলেন, মিছিল নিয়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। তবে তারা যে লাঠিচার্জের অভিযোগ করছেন তা ভিত্তিহীন। ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..