✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সশস্ত্র বাহিনীর ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৪, | ১৭:৪৯:১৪ |

করোনাভাইরাসে (কোভিড-১৯) এ পর্যন্ত দেশের সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরাপ্রাপ্ত ১ হাজার ২০ জন, তাদের পরিবারের সদস্য ৯২ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ২৫২ জন।

এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। এরমধ্যে ৮ জনের বয়স ৬০ বছরের বেশি। আর ২ জন কর্মরত সেনাসদস্য, যাদের প্রত্যেকেই দীর্ঘদিন থেকে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আক্রান্তদের ৯৩৩ জন বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪২১ জন। তবে ভর্তি থাকা বাকি রোগীরা সুস্থ আছেন। মোট ৭ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদফতর থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের করোনার নমুনা পরীক্ষায় আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি)সবগুলো সিএমএইচে ১৩টি ‘আরটি-পিসিআর মেশিন প্রতিনিয়ত কাজ করছে।

এছাড়া সকল সিএমএইচে পর্যাপ্ত পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ড গ্লোভস এবং প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবে ৭ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরাসরি সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৩৭৫ জন, পরিবারের সদস্য ৭৭৪ জন এবং বেসামরিকসহ অন্যান্য ২ হাজার ২৬১ জন। সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..