✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

জেনিনে অভিযান: ইসরায়েলি সেনার গুলিতে নিহত ছোট্ট শিশু লাইলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:০৫:৫৮ |

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের পাশে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, মেয়েশিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব। বয়স আড়াই বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনের মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে তল্লাশি অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনা লায়লার মাথায় গুলি করে। গুরুতর আহত হয়ে শিশুটি পরে মারা যায়।

এর আগে ফিলিস্তিনের ওয়াফা সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, গুরুতর আহত অবস্থায় শিশু লায়লাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল।

আর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে ছোট্ট শিশু। ছবি: সংগৃহীত

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিল ইসরায়েলের সেনারা।

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..