সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধে নতুন ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৫, | ০৯:৪৫:১৫ |

ইসরায়েলের সঙ্গে দীর্ঘ ১৫ মাস লড়াইয়ে ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে শনিবার (২৫ জানুয়ারি) ইসরেয়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাস প্রায় ২০ হাজার যোদ্ধা হারিয়েছে, এ কারণে নতুন করে আরো ১৫ হাজার যোদ্ধাকে হামাস সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন সদস্যদের তালিকাভুক্ত করার কথা হামাস স্বীকার করেছে, তবে নিয়োগপ্রাপ্তদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ হাজার থেকে ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের নজিরবিহিন হামলা চালায় হামাস যোদ্ধারা। এ ঘটনার পর থেকে টানা ১৫ মাস ধরে গাজায় রীতিমতো গণহত্যা চালায় ইসরায়েল।গত ১৯ জানুয়ারি থেকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়।

বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলিতে মার্কিন গোয়েন্দা সংস্থাহামাসের এসব বিষয় গোপন নথিতে লিপিবদ্ধ করে যায়। এতে বলা হয়েছে, হামাস সফলভাবে নতুন সদস্যদের নিয়োগ করেছে- এদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত।

সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি তার সর্বশেষ ইসরায়েল সফরে বলেছেন, প্রতিবারই ইসরায়েল তার সামরিক অভিযান শেষ করে এবং পিছু হঠে, হামাস যোদ্ধারা পুনরায় সংগঠিত হয় এবং পুনরায় আত্মপ্রকাশ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..