✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন, নোয়াখালীতে গ্রেপ্তার যুবলীগের ২ কর্মী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৫, | ০৯:৩৫:৪৬ |

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া লিটন (৪৫)। দুজনই ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..