✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৭:৫৯:১৮ |

পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

সামান্তা বলেন, শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো।

 

এমনকি ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন এনসিপির এ নেত্রী। বলেন, এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি। মূলত, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..