সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

টিকটক করতে গিয়ে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০২, | ০৯:০৯:৪২ |

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাত (২২) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় গঙ্গাসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিন যুবক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদে ৪ যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় ডিশ লাইনের তারে লেগে চারজনই ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজন মারা যান। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..