সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০২, | ০৯:০৭:২৪ |

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানিয়েছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। এরপর চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি চালক। এমন সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন আরও পাঁচজন।

এদিকে, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগেও, এই এলাকায় দুর্ঘটনা ঘটেছিল। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান। এরও এক দিন আগে, দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..