সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ঢাকায় হাতাহাতির জেরে গ্রামে সংঘর্ষ, আহত ৪০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০১, | ০৮:৫৯:৪৪ |

হবিগঞ্জের লাখাইয়ে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুরে বসবাস করেন। কয়েক দিন আগে সেখানে বিরোধের জেরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদুল ফিতরের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ বিষয়টি নিয়ে সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..