সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

ঈদের ছুটি শেষে ফের চলতে শুরু করেছে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০১, | ০৮:৫৬:৫৩ |

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। একইসঙ্গে সারা দেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। ঈদের দিন একদিনের জন্য এসব সেবা বন্ধ থাকলেও বুধবার থেকে নিয়মিত সময়সূচিতে যাত্রীসেবা চালু হয়েছে।

ঈদের আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুধুমাত্র ঈদের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বুধবার সকাল থেকেই উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নিয়মিত ট্রিপ শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের দিকে ছাড়ে। ডিএমটিসিএল-এর ফেসবুক পেজে এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল স্থগিত ছিল। তবে ঈদের আগে যাত্রীচাপ সামাল দিতে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছিল। ঈদের পর বুধবার থেকে ট্রেনের ডে-অফ পুনর্বহাল করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার ভোরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ছাড়ে সকাল ৬টা ১৫ মিনিটে। এদিকে, ঈদপরবর্তী যাত্রীসেবা সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত কাউন্টার খোলা ও স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে বলে জানান ঢাকা স্টেশনের একজন কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..