সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মিয়ানমারে জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠালো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-৩০, | ০৭:২৯:২১ |

প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ওষুধ, তাঁবু ও শুকনা খাবার পাঠানো হচ্ছে। এ ছাড়া চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আজ ৩০ মার্চ ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ০১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশে রওনা হয়। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। তাঁরা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত ১৬০০ জনের বেশি নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..