✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধানের দাবি ইসহাক দারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:১০:৫৩ |

একাত্তরে বাংলাদেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞের বিষয়টি সুস্পষ্ট বক্তব্য দিলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দাবি করেছেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

ইসহাক দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে। তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে কৌশলী জবাব দেন। টেনে আনেন ধর্মকে। বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করতে চায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..