সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে সংঘাত, পাশে দাঁড়ানোয় তুরস্ককে ধন্যবাদ পাকিস্তানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:৫৩:২৬ |

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক পাশে দাঁড়ানোয় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (৮ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘প্রিয় ভাই’ অভিহিত করে শাহবাজ জানান, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে এবং এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি সংহতি ও সমর্থন জানানোয় তিনি কৃতজ্ঞ।

শাহবাজ শরীফ বলেন, তিনি তুরস্কের প্রেসিডেন্টকে পাকিস্তান সেনাবাহিনীর ‘সাহসী প্রচেষ্টা’ সম্পর্কেও অবহিত করেছেন। তার ভাষায়, আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবো। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।

শাহবাজের বক্তব্যের একদিন আগেই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে’।

বিবৃতিতে তুরস্ক বলেছে, আমরা বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলাসহ এমন উসকানিমূলক পদক্ষেপের নিন্দা জানাই। একই সঙ্গে, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিরও প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক।

- সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..