✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ভারত-পাকিস্তানকে ইইউর বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৮, | ১৩:২৮:৩৩ |

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দুই দেশকে বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, উভয় দেশকে উত্তেজনা কমাতে ও হামলা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা কমাতে, সংযম প্রদর্শন করতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সংস্থাটির পক্ষ থেকে বেসামরিক জনগণের জীবন রক্ষার জন্য আরও হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর মারাত্মক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের কোনো ন্যায়সঙ্গত কারণ থাকতে পারে না। যারা এই হামলার জন্য দায়ী, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

ইইউ আরও বলেছে, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এবং অধিকার রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তাদের নাগরিকদের আইনসম্মতভাবে সুরক্ষিত করার।

ইইউ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সম্ভাব্য প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, উভয়পক্ষকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও পাকিস্তানকে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..