✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভাষণের শুরু ও শেষে ‘জয় বাংলা’ স্লোগান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-১০, | ১৮:৫৫:৪২ |

আগামী ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিকালে মৌখিক আদেশে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদের ভাষণের শুরুতে ও শেষে জয় বাংলা স্লোগান দেবে।

এ সংক্রান্ত রিটে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। ৪ ডিসেম্বর হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।

আরও পড়ুন

আইনজীবীরা বলেন, ‘একাত্তরে ‘জয় বাংলা’ হয়ে উঠে আমাদের মুক্তি আন্দোলনের প্রধান স্লোগান।” আদালত বলেন, ‘মুক্তিযুদ্ধে সবার স্লোগান ছিল এই ‘জয় বাংলা’। তাছাড়া পাকিস্তানেরও অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন।’

এ বিষয়ে ১৪ জানুয়ারি পরবর্তী শুনানি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..