✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১৩:০৬:০৮ |

পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। এ সময় সাইরেনের শব্দ এবং ওই অঞ্চল ব্ল্যাকআউট হয়ে যায়।

বৃহস্পতিবার (৮ মে) রাতে এনডিটিভি ও বিবিসি এ তথ্য জানায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী অঞ্চল আরএস পুরা, আরনিয়া, সাম্বা, হীরানগরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স ইউনিট তা প্রতিহত করেছে।

হামলার পর জম্মু শহরের কিছু অংশে মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে। জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকা এখন সম্পূর্ণ ব্ল্যাকআউটের কবলে। পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া আরেক রাজ্য রাজস্থানেও ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সিএনএন জানিয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..