সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

‘রং হেডেড‘ ছাড়া কেউ এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারেন না: মির্জা ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-০৭, | ১২:০০:০৯ |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি শেখ হাসিনাকে বলেছিলেন ‘রং হেডেড’। আর ‘রং হেডেড’ ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারেন না।’ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব এভাবেই দেন মির্জা ফখরুল।

শনিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিলেতের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তার (শেখ হাসিনা) দলের লোকেরা কোন অবস্থায় আছেন না আছেন, কিছু না ভেবে তিনি পালিয়ে গেলেন। আর আমাদের নেত্রীকে বহুবার দেশ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি ছাড়েননি। বলেছেন, এটিই আমার ঠিকানা। রং হেডেড ছাড়া এখন কেউ নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে না।

মির্জা ফখরুল আরো বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমন একটা ফ্যাসিজিং এর মধ্য দিয়ে আমরা লড়াই করেছি। এমন একটা বছর ছিল না যে আমরা জেলে যাইনি। তখন পুলিশ ও আদালতের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল বিএনপিকে কে কত কষ্ট দিতে পারবে।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা কেয়ারটেকার সরকারের মধ্যদিয়ে দেশকে যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার দিকে যাচ্ছিলাম সেটা ধ্বংস হয়ে গেছে। মিডিয়াকে গলাটিপে হত্যা, সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করাসহ সবখানে চাটুকারিতার রেওয়াজ চালু করে দেওয়া হয়েছে। তখন সুনির্দিষ্ট কিছু মিডিয়াকে প্রমোট করার চেষ্টা করা হতো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..