সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

১১ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১১, | ১১:৩৬:৫৪ |

সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় নতুন দিগন্ত। আজ বুধবার (১১ ডিসেম্বর), বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারবে জাতি। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে মাল্টিনিউজ২৪ডটকম পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

ঘটনা :

৩৬১ – জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।

৯৬৯ – বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

১৬১৮ – রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হয়।

১৬৮৭ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।

১৬৮৮ – রাজা দ্বিতীয় জেমসকে গ্রেফতার করা হয়।

১৭৯২ – ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।

১৮১৬ – ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

১৮২৩ – ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

১৮৫১ – স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য কলকাতায় বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ – আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেয়ার মাধ্যমে কানাডায় সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর করা হয়।

১৮৯৪ – সারে পারিতে প্রথম মোটর প্রদর্শনী শুরু হয়।

১৯০১ – মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।

১৯০৭ – নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

১৯১৭ – ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে সামরিক আইন ঘোষণা করেন।

১৯২৭ –  চীনের গুয়ানজু শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে ঘোষণা।

১৯৩০ – ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে।

১৯৩৭ – দ্বিতীয় ইতালি-আবিসিনিয়া যুদ্ধ শুরু হয়। ইতালি জাতিপুঞ্জ ত্যাগ করে।

১৯৪১ – জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি ও ইতালি।

১৯৪৬ – নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ – আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভ করে।

১৯৬৪ – চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

১৯৭১ – বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।

১৯৮১ – সালভাদর গৃহযুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

১৯৯১ – ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তিতে উপনীত হয়।

১৯৯৪ – প্রথম চেচনিয়া যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের আদেশ দেন।

২০০১ – ১৫ বছরব্যাপী আলোচনার পর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

২০১৯ – ভারতে নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এ পরিণত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..