সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

পাচারের সময় জব্দ মাধ্যমিকের ৯ হাজার বই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ১১:২২:৫৭ |

গ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচার করার সময় শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জব্দ করা বইগুলো অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা থেকে ট্রাকভর্তি বিনামূল্যের বই উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মাইদুল (৩২) নামের একজনকে আটক করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..