সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি ঘোষণায় কাশ্মীরে স্বস্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১১:০৯:৩৯ |

আমেরিকার মধ্যস্থতায় আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ভারতশাসিত কাশ্মীরের বাসিন্দারা। পাশাপাশি, অনেকেই দীর্ঘস্থায়ী সমাধানের আশায় প্রার্থনা করছেন।

শ্রীনগরের ২৫ বছর বয়সী রুমাইসা জানের বিয়ে আগামী সপ্তাহে। তিনি আল-জাজিরাকে বলেন, আমি খুব উৎকণ্ঠায় ছিলাম। এত মানুষের প্রাণ যাওয়ার পর এটা সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। আমরা শান্তি চাই, সব শত্রুতা শেষ হোক।

একটি ভ্রমণ সংস্থার মালিক ফিরদৌস আহমদ শেখ বলেন, কাশ্মীরকে দুই দেশের জন্য যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে—এটা সত্যিই হতাশাজনক।

তিনি আরও বলেন, আমার একমাত্র আশঙ্কা, ভবিষ্যতে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। দুই দেশকে একসঙ্গে বসে কাশ্মীর ইস্যুর রাজনৈতিক সমাধান খুঁজতে হবে—একবারের জন্য হলেও। আমি চাই না আমাদের সন্তানরা এই দৃশ্য দেখতে দেখতেই বড় হোক।

শেষে তিনি যোগ করেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন।

 

- আল-জাজিরা

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..