✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চার দফা দাবিতে সড়ক অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১০:৪২:৪৫ |

চার দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর একটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা এক ঘণ্টা সময় দিচ্ছেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহবাগে এসে তাদের সঙ্গে কথা না বললে তারা শাহবাগ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন।

তাদের দাবিগুলো হলো—

১। অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।

২। ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন।

৩। প্রস্তাবিত Allied Health Professional Board বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা।

৪। অবিলম্বে বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গত ১২ বছর ধরে আটকে আছে। এ নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরি নেই। স্বাস্থ্য খাতে ম্যাটসের লোক থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নেই। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা এই বৈষম্যের অবসান চাই।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..