✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

রিমান্ডের পর আইসিউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১০:৩২:৫১ |
আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে শনিবার বিকেলে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন বলে কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপ-মহাপরিচালক রুকশান বেল্লানা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডা. রুকশন বেল্লানা জানান, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসা ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতাল সূত্র বলছে, একাধিক স্বাস্থ্য জটিলতার কারণে বিক্রমাসিংহের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এর আগে শনিবার আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার পর তাকে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। তবে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরে তাকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে এর আগেরদিন সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, তিনি রাষ্ট্রীয় অর্থ ১৬ দশমিক ৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার) ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি থাকাকালে যুক্তরাজ্য সফরে এই অর্থ ব্যয় করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই মামলায় জামিন আবেদন খারিজ করে দেন কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যার কারণে প্রথমে তাকে কারাগারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে কারাগারের চিকিৎসা বোর্ডের পরামর্শে শনিবার বিকেলে তাকে কলম্বোর প্রধান সরকারি হাসপাতাল ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন কারাগার বিভাগের মুখপাত্র জগত বিরাসিংহে।
সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..