✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৪, | ১০:২৮:০৮ |

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে ৯৩টি মিসাইল ও ২০০ ড্রোন ছুঁড়েছে রুশ বাহিনী। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে  ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালের ব্যস্ত সময়ে এই হামলা চালানো হয়। একই সময়ে কৃষ্ণসাগরের বন্দর শহর ওডেসা এবং পশ্চিম ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এ বছরের বেশিরভাগ সময় জুড়েই রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে আসছে। গত মাসে এই হামলার নতুন ধারা শুরু হয়, যা লাখো সাধারণ মানুষের জন্য দীর্ঘ সময়ের বিদ্যুৎবিচ্ছিন্নতার কারণ হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ ইতোমধ্যে ৩৪ মাসে গড়িয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, রাশিয়ার লক্ষ্য আমাদের বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত করা। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত রাশিয়াকে সন্ত্রাসের উপায় থেকে বঞ্চিত করা।

বিদ্যুৎখাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবারের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সাবস্টেশনগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এবার গ্যাস অবকাঠামোতে অতীতের তুলনায় হামলা বেশি হয়েছে।

হামলার সময় ইউক্রেনের জ্বালানি কর্মকর্তারা দীর্ঘ সময়ের জন্য জরুরি বিদ্যুৎ বন্ধের ঘোষণা দেন। তবে এটি নতুন কোনও ক্ষয়ক্ষতির কারণে, না কি পূর্বসতর্কতা হিসেবে তা স্পষ্ট করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..