সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ৩৫ বাংলাদেশি আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২০, | ০৯:৫৬:৫৫ |

মালয়েশিয়ায় পোশাক কারখানায় অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে ৩৫ বাংলাদেশিসহ ৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের চেরাসে এই অভিযান শুরু হয়। যেখানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এটি পরিচালনা করেন।

এতে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন ৪৬ বছর বয়সি বাংলাদেশি পুরুষকে গ্রেফতার করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হয় এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..