সর্বশেষ :

হাওর-চরাঞ্চলে শিক্ষকদের থাকতে না চাওয়াটা সামাজিক সমস্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:৪৪:৪৪ |
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা অবস্থান করতে ইচ্ছুক নন এবং তারা শহরে বদলি হতে চাচ্ছেন। এটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা যায়। তিনি বলেন, “এগুলো যদি কেবল আমাদের সমস্যা হতো, সমাধান করা যেত। কিন্তু বদলির তদবির আসে উপর থেকে। আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।”
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, “শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে পদোন্নতি না হলেও যদি গ্রেড একই থাকে, তাহলে চেইন অব কমান্ড ভেঙে যাবে না।”
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের নীতি-নৈতিকতা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি নিজেরা সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে শিক্ষার্থীরাও সঠিকভাবে বেড়ে উঠবে।”
সভায় বক্তারা উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...