✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:১৯:৫৮ |

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়, যা চলবে ২৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ২৮ আগস্টে।

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে শনিবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এত বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হবে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

একাদশে ভর্তির কেন্দ্রীয় কমিটির প্রধান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক। তিনি জানান, এবার ভর্তিযোগ্য মোট কলেজ ও মাদরাসার সংখ্যা ৮ হাজার ১৫টি। এগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখ ৬৩ হাজার ৬৩টি।

এসব আসনের বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছিল ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন। বাকি ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হয়নি। তারা দ্বিতীয় ধাপে পুনরায় আবেদন করতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..