✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদে মিলাদুন্নবী (স.) কবে, জানা যাবে কাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:১৬:২৮ |

চলতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা জানা যাবে আগামীকাল রবিবার ২৪ আগস্ট। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী, কাল চাঁদ দেখা গেলে আগামী ৫  সেপ্টেম্বর শুক্রবার ১২ রবিউল আওয়াল, বা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সেদিন চাঁদ দেখা না গেলে পরদনি ৬ সেপ্টেম্বর হবে ঈদে মিলাদুন্নবী (সা.)।

তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হলো। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। মুসলমানরা ১২ রবিউলকে আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। তবে  প্রধানত মুসলমানরা নবীর জন্মদিন (মিলাদুন্নবী) হিসাবেই দিনটিকে পালন করে থাকেন। এ দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

আগামীকাল ২৪ আগস্ট চাঁদ দেখা গেলে চলতি সফর মাস ২৯ দিনে শেষ হবে। সেক্ষেত্রে ১২ রবিউল আউয়াল হবে ৫ সেপ্টেম্বর শুক্রবার। আর আজ চাঁদ দেখা না গেলে সফর মাসকে ৩০ দিন হিসেব করে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..