সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ তুললেন আবিদুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৮:৫৯:৪৫ |
ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান।
শুক্রবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আবিদুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, পেছনে থেকে অপপ্রচার অসুস্থ মানসিকতার পরিচায়ক।‌ রাজনীতির মাঠে এসে প্রতিপক্ষকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।
এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে নির্বাচিত হলে শিক্ষার্থী সব সমস্যা সমাধানের আশ্বাস দেন আবিদুল ইসলাম।
এদিকে শুক্রবার সকালে ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকায় বাদপড়া প্রার্থীরা আপিল করেছেন। প্রার্থীদের অভিযোগ, সব তথ্য ঠিক থাকার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে চিফ রিটার্নিং অফিসার বলছেন, প্রার্থী তালিকা থেকে বাদপড়া আপিলকারীদের তথ্য পুনরায় যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এবং আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..