✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উমামার নেতৃত্বে ডাকসু নির্বাচনে ‌‌স্বতন্ত্র প্যানেল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২১, | ০৫:১৪:০৩ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামে ঘোষিত এ প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে জিএস প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া ও এজিএস প্রার্থী হিসেবে জায়েদ আহমেদ রয়েছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..