✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:৪৩:৩০ |

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তির ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন। এ জন্য আবেদনকারী শিক্ষার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। একই সঙ্গে আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে। র্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজে স্থান পেয়েছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিশ্চায়ন ফি দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।

এর আগে, গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই ফলাফলে মোট ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ তিন হাজার ৪২৬ পরীক্ষার্থী পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে আরও ৪ হাজার ৭৯২ জন উত্তীর্ণ হন। সব মিলিয়ে এবার মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..