✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: ৫০ লাখ পরিবারের জন্য ১২৫৭ কোটি ছাড় অর্থ মন্ত্রণালয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১১, | ১১:২০:১০ |

করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার করে টাকা দেয়ার জন্য ১ হাজার ২৫৭ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুই শাখা থেকে এ অর্থ ছাড় করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ই মে এ টাকা দেয়ার কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিতরণ শুরু হওয়ার পর চলবে ঈদের আগ পর্যন্ত।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এ কার্যক্রমটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেখভাল করা হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে অর্থ বিভাগের দুই শাখা থেকে আজ মোট এক হাজার ২৫৭ কোটি ছাড় করা হয়েছে। অর্থ বিভাগের বাজেট-১ শাখা থেকে ছাড় করা হয়েছে ৬২৭ কোটি টাকা, আর বাজেট-৩ শাখা থেকে ৬৩০ কোটি টাকা ছাড়া করা হয়েছে।

তিনি বলেন, ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার করে টাকা দেয়ার জন্য ছাড় করা হয়েছে এ টাকা। আর এসব টাকা সুবিধাভোগীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য সার্ভিস চার্জ বাবদ ছাড় করা হয়েছে আরো ৭ কোটি টাকা।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..