✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংসদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৮, | ১১:২৪:৪৯ |

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র হামলা ও পরদিন ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) তারা এই সমাবেশ শুরু করেন।

তারা আদিবাসী শিক্ষার্থী-জনতার কর্মসূচিতে হামলা ও পুলিশি বলপ্রয়োগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে উপযুক্ত বিচারের দাবি জানান।

এর আগে, আদিবাসী শিক্ষার্থী-জনতার কর্মসূচিতে হামলার ঘটনায় শুক্রবার (১৭ জানুয়ারি) নিন্দা ও প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একইসঙ্গে দায়ী ও তাদের মদদদাতাদের রাজনৈতিক পরিচয় জনসমক্ষে প্রকাশসহ আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় সংগঠনটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..