✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডাকসু নির্বাচনে ২৮ পদে ফরম নিয়েছেন ৬৫৮ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:৩৪:৫২ |

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যার মধ্যে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ দিনে এসে ৯৩ জন ফরম সংগ্রহ করেছেন। গতকাল সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা ছিল ৫৬৫।

ডাকসু নিবার্চানের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে মনোনয়ন ফরম বিক্রির এ

মঙ্গলবার পর্যন্ত ১০৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে, শেষ দিনে হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি। গতকাল সোমবার পর্যন্ত হল সংসদ নির্বাচনের জন্য মোট ১২২৬ জন ফরম নিয়েছিলেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..