✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইচ্ছে হলেই কেনা যাবে না গাড়ি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৫, | ০৮:৫৪:০৬ |

ইচ্ছে হলেই আর কেনা যাবে না গাড়ি। কেবল রাখার জায়গা থাকলে তবেই কেনা যাবে গাড়ি। কারণ ব্যাপক যানজট ও পার্কিংয়ের সমস্যা মেটাতে নতুন নিয়ম আনছে ভারতের মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্র রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনায়ক জানান, গাড়ি কেনার আগে সেই গাড়ি রাখার জায়গা রয়েছে, তা দেখাতে হবে ক্রেতাদের। এমনটাই নিয়ম আনার চিন্তাভাবনা করা হচ্ছে।

কেন এমন নিয়ম? এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, শহর ও শহরতলিতে যানজটের সমস্যা বেড়েই চলেছে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায়। এক বেডরুমের ফ্ল্যাটে থাকা মানুষও ঋণ নিয়ে এক বা একাধিক গাড়ি কিনছেন এবং পার্কিং স্পেস না থাকায়, গাড়ি রাস্তাতেই পার্ক করছেন। এতে আরও সমস্যা বাড়ছে। জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স, দমকল ঢুকতে পারে না।

তবে কি মধ্য়বিত্ত বা নিম্নবিত্তদের গাড়ি কেনার অধিকার নেই? ভেদাভেদ করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা বলছি না যে গরিব-মধ্যবিত্তদের গাড়ি কেনা উচিত নয়। কিন্তু গাড়ি রাখার ব্যবস্থাও করতে হবে। পার্কিং স্পেস থাকলে গাড়ি কিনুন। অনেকে এই সিদ্ধান্তের প্রশংসা করবেন, অনেকে আবার নিন্দা করবেন। কিন্তু যানজট নিয়ন্ত্রণ করতে সরকারকে পদক্ষেপ করতেই হবে।

মন্ত্রী জানান, এই নীতি নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

যানজট কমাতে তিনি গণপরিবহনের উন্নতির বিষয়টিও তুলে ধরেন। জানান, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের স্বপ্নের প্রকল্প হল ‘কেবল ট্যাক্সি সিস্টেম’, যার প্রশংসা খোদ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করী করেছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..