✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন : ছাত্রদল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৭:১৮:২১ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সদস্যরা। 

সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্টখ্যাত এবং দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই-সংগ্রামের পরে ২৪ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেই নির্বাচনে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে ৫ আগস্ট-পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে পারে ছাত্রদল সার্বিক সহযোগিতা করে আসছে।’

তিনি বলেন, ‘আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রদলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে ৩টার পরে। ঠিক সেই সময় ফজিলাতুন্নেছা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফরম সংগ্রহে বাধা প্রদান করে মব উসকে দিয়ে ব্যাপকভাবে মানসিক হেনস্তা করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে।

আমরা সঙ্গে সঙ্গেই এই ঘটনা ডাকসুর চিফ প্রিজাইডিং কর্মকর্তাকে এবং ফজিলতুন্নেছা মুজিব হলের প্রভোস্টকে অবগত করি। কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি। এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..