সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেলে থাকছেন যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৭:১৭:৩১ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম নেয়ার শেষ দিনে ফরম সংগ্রহ করেছে ছাত্র অধিকার পরিষদের প্যানেল।
সোমবার (১৮ আগস্ট) ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে তাদের ১৬ সদস্যের প্যানেল ঘোষণা করেন প্যানেলের সমন্বয়কারী ছানাউল্লাহ হক।
ছাত্র অধিকার প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রজব খান শাওনসহ ছয়টি সদস্যপদ মিলিয়ে মোট ১৬ সদস্য বিশিষ্ট প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..