সর্বশেষ :
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, থাকছে যেসব বিষয় ইউরোপের বাইরে খেলা মেসি কি ব্যালন ডি’অর জিততে পারবেন? দুই দশক পর আবারও পর্দার সেই জাদুকরি গল্প স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের মধ্যে সরকারে বড় পরিবর্তন, চাপে জেলেনস্কি ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন

রাজনৈতিক কার্যক্রম থেকে শিশুদের বিরত রাখতে হবে: রানা ফ্লাওয়ার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১২, | ১২:৩৪:১৮ |

রাজনৈতিক সহিসংসতায় শিশুদের ব্যবহারে আমরা উদ্বিগ্ন। দলগুলোর সঙ্গে আলোচনা করে যেকোনো রাজনৈতিক কার্যক্রমে শিশুদের ব্যবহার করা থেকে বিরত রাখার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

বুধবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, গত ৪ বছরে বাংলাদেশে শিশু সুরক্ষায় বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ অংশীদারিত্বে গত চার বছরে দেশের শিশু সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। ৬৪ জেলায় দুই হাজারেরও বেশি চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব গড়ে উঠেছে। পাশাপাশি হেল্পলাইনে প্রায় নয় লাখ কলে ৬৪ হাজার শিশুকে উদ্ধার ও সহায়তা দেয়া হয়েছে।

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, কিশোর-কিশোরীদের ক্ষমতায়নে বড় সাফল্য এসেছে। খেলাধুলার মাধ্যমে উন্নয়ন কর্মসূচিতে প্রায় ১৪ মিলিয়ন তরুণ-তরুণী যুক্ত হয়েছে। যার ৭০ শতাংশই মেয়ে। এছাড়া, শুধু ২০২৪ সালেই ১২ হাজারের বেশি বাল্যবিবাহ রোধ করা গেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..