সর্বশেষ :
‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল যে কারণে স্পেনকে অভিনন্দন জানাল ইরান আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ মানেই প্রতিশোধের গন্ধ! আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নেপথ্যে ছিল পাকিস্তান?

চাপ আমাদের নয়, আর্জেন্টিনার: ইংলিশ ডিফেন্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৮:০৪:২১ |

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে চাপের সমীকরণ নিয়ে নিজের মতামত জানিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহি। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার দায়িত্ব আর্জেন্টিনার কাঁধেই বেশি, তাই চাপও তাদের ওপরই থাকবে।

আজ রাতের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুই দলের এই লড়াই শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়ও।

সংবাদ সম্মেলনে গেহি বলেন,‘আমাদের ওপর কোনো চাপ নেই। চাপ কিসের? দায়িত্বটা তাদের। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলছে। তাই চাপটা তাদের ওপরই বেশি।’ 

তিনি আরও বলেন,‘এটি একটি বড় উপলক্ষ। সবাই রোমাঞ্চিত এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছে।’ 

অন্যদিকে ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা জানিয়েছেন, অতীতের ইতিহাস বা মাঠের বাইরের নানা আলোচনায় দল মনোযোগ দিচ্ছে না।

কনসার ভাষায়,‘আমাদের পুরো মনোযোগ নিজেদের খেলায়। অতীতের ঘটনা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। মাঠে নেমে শান্ত থেকে নিজেদের সেরাটা খেলাই আমাদের লক্ষ্য।’ 

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসিকে নিয়ে আলাদা সতর্ক থাকলেও প্রতিপক্ষকে কেবল একজন খেলোয়াড়ের দল হিসেবে দেখছেন না গেহি।

তিনি বলেন,‘মেসি সম্ভবত সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাকে থামানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তবে আর্জেন্টিনার দলে আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই শুধু একজনকে নয়, পুরো দলকেই মোকাবিলা করার প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামব।’ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..