আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৯, | ১০:৪৮:৩০ |
ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সোমবার (২৯ জুন) রাত ৪টায় জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দেশে বসে টেলিভিশনের পর্দায় সরাসরি ম্যাচটি উপভোগ করা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশনে। বিশ্বকাপের এই নকআউট লড়াই তিনটি চ্যানেলই সরাসরি সম্প্রচার করবে।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপেও ম্যাচটি দেখা যাবে। সেজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

ঘরে বসে দেখার পাশাপাশি দেশের বিভিন্ন শহর ও পাড়া-মহল্লায় বড় পর্দায়ও ম্যাচটি দেখার আয়োজন করা হয়েছে। ফলে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..