রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১১:১৪:৩৫ |
টানা দুই দফায় কমার পর দেশের বাজারে আবারও এক লাফে বড় অঙ্কের বাড়ল স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের সংশোধিত মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

আজ শনিবার (২৭ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি সোনা) দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জুয়েলারী শিল্পের ব্যবসায়িক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে হঠাৎ স্বর্ণের দামের এই বড় ধরনের ঊর্ধ্বগতিতে বাজারে এবং সাধারণ ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..