বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সেলেসাওদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপসেরা হওয়ার লক্ষ্যও রয়েছে তাদের সামনে।
এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা আজ আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন।
তবে দলীয় সূত্রে জানা গেছে, পুরোপুরি ম্যাচ-ফিট না হওয়ায় শুরু থেকেই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। প্রয়োজন অনুযায়ী ম্যাচের নির্দিষ্ট সময়ে তাকে ব্যবহার করা হতে পারে।
এদিকে ব্রাজিল দলে সম্ভাব্য অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানের। সাম্প্রতিক অনুশীলনে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের আগে আরেকটি বড় আলোচনা কার্ড-সংকট। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ক্যাসেমিরো ও ডগলাস সান্তোস একটি করে হলুদ কার্ড নিয়ে মাঠে নামছেন। আজ আরও একটি কার্ড দেখলে সম্ভাব্য নকআউট ম্যাচে খেলতে পারবেন না তারা।
তবে এ বিষয়ে খুব একটা চিন্তিত নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে আজ দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।’
ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ
আলিসন বেকার (গোলরক্ষক)
ভ্যান্ডারসন, মারকুইনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস
ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস প্যাকেতা
ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রায়ান
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ
আনগুস গুন (গোলরক্ষক)
ন্যাথান প্যাটারসন, গ্রান্ট হ্যানলে, জ্যাক হেনড্রি, অ্যান্ডি রবার্টসন
বেন গ্যানন-ডোয়াক, স্কট ম্যাকটোমিনে, লুইস ফার্গুসন
রায়ান ক্রিস্টি, জন ম্যাকগিন, চে অ্যাডামস
ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ব্রাজিল জয় পেলেই নকআউট পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করবে, অন্যদিকে স্কটল্যান্ডের জন্য এটি বাঁচা-মরার লড়াই।
এ জাতীয় আরো খবর..