বিশ্বকাপের অনুশীলনে বিশেষ পোশাকে আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:০৬:৪৮ |

আর্জেন্টিনার বিশ্বকাপ অনুশীলনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা। ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস গরমে অনুশীলন ও ম্যাচ খেলতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন ফুটবলাররা।

এই পরিস্থিতি সামাল দিতে বিশেষ প্রযুক্তির ‘কুলিং ভেস্ট’ ব্যবহার শুরু করেছে আর্জেন্টিনা দল। কানসাসে অনুশীলনের সময় খেলোয়াড়দের জার্সির ওপর এই বিশেষ জ্যাকেট পরতে দেখা গেছে। এতে থাকা ঠাণ্ডা জেল শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের সতেজ থাকতে সহায়তা করছে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেলেও গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। প্রায় ৮০ মিনিট মাঠে থাকার পর তাকে ক্লান্ত দেখায়, একই অবস্থা ছিল দলের অন্য খেলোয়াড়দেরও।

ফিফা ইতোমধ্যে ম্যাচে হাইড্রেশন ব্রেক চালু করলেও অনুশীলন ও ম্যাচ, দুই ক্ষেত্রেই গরম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কুলিং ভেস্টের মতো প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছে দলটি।

শুধু আর্জেন্টিনা নয়, স্পেন এবং সৌদি আরবের খেলোয়াড়রাও এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, এই ভেস্ট খেলোয়াড়দের শরীর দ্রুত ঠাণ্ডা করতে এবং ক্লান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

সূত্র: এল লিটোরাল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..