বিশ্বকাপের প্রথম ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না স্পেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:৫৩:৩৮ |

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল স্পেন। প্রথমবার বিশ্বকাপে নামার অপেক্ষায় থাকা লামিনে ইয়ামালকে শুরু থেকে খেলাচ্ছে না দলটি।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, চোট কাটিয়ে উঠলেও পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় ইয়ামালকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, সবচেয়ে ইতিবাচক বিষয় হলো লামিনে এখন অনেকটাই সুস্থ। সে অনুশীলন করছে এবং রিহ্যাবও চলছে। তবে শুরু থেকে খেলানোর মতো অবস্থায় নেই।

তিনি আরও জানান, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই ইয়ামালকে মাঠে নামানো হবে।

হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটের কারণে এপ্রিলের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। স্পেনের প্রস্তুতি ম্যাচেও তাকে দেখা যায়নি, ফলে বিশ্বকাপ শুরুর আগে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে বর্তমানে স্পেনের মেডিক্যাল টিম ধীরে ধীরে তাকে পূর্ণ অনুশীলনে ফিরিয়েছে। এখন তিনি দলের সঙ্গে অনুশীলন করলেও পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করতে পারেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..