✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৫:০০:৪৩ |প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্সের। দেশের হয়ে আসন্ন বিশ্বকাপে সেই ভাঙা চোয়াল নিয়েই মাঠে নামবেন তিনি। সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ মাস্ক পরে খেলবেন তিনি।
গত মাসে টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলার চেলসির স্ট্রাইকার লিয়াম ডেলাপের সঙ্গে সংঘর্ষে চোট পান। পরে এভারটনের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে তাকে মাস্ক পরতে হয়েছিল। এ বিষয়ে স্পেন্স বলেন, এটা কিছুটা অস্বস্তিকর, কিন্তু এটাই বাস্তবতা। আমার চোয়াল ভেঙে গেছে, তাই পুরো টুর্নামেন্টে আমাকে এটা পরে থাকতে হবে। এটা এমন একটা বিষয় যার সঙ্গে মাকে অভ্যস্ত হতে হবে। এটি পুরোপুরি সেরে উঠতে তিন মাস সময় লাগবে, তাই এটা অনেক লম্বা সময়।
চেলসির বিপক্ষে ম্যাচের শেষ পর্যন্ত খেলা স্পেন্স বলেন, এই আঘাতের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। ব্যথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমি চোয়াল দিয়ে নয়, পা দিয়ে ফুটবল খেলি। তাই আমি পুরোপুরি ঠিক ছিলাম।
বিশ্বকাপে ইংল্যান্ড ১৭ই জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে এবং এরপর ঘানা ও পানামার মুখোমুখি হবে।