বিশ্বকাপ : যে রেকর্ড এখনও রজার মিলারের, তালিকায় রোনালদো-মেসিও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৩:০৬:১৬ |

বিশ্বকাপ ইতিহাসে বয়সভিত্তিক গোলের এক অনন্য রেকর্ড এখনও নিজের দখলে রেখে শীর্ষে আছেন ক্যামেরুনের কিংবদন্তি স্ট্রাইকার রজার মিলা। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেসবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি এখনও অক্ষত তার।

১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেন মিলা। রাশিয়ার বিপক্ষে সেই ম্যাচে ক্যামেরুন তখন ৩-০ গোলে পিছিয়ে ছিল। অভিজ্ঞ এই ফরোয়ার্ড গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে হেরে যায় তার দল।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পর্তুগালের পেপে। গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ে ৩৯ বছর ২৮৩ দিন বয়সে গোল করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। একই আসরে ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে ৩৭ বছর ২৯২ দিন বয়সে গোল করেন তিনি। এবারও বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকায় এই তালিকায় তার অবস্থান আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে। রোনালদো যদি আসন্ন আসরেও গোল পান তাহলে তিনি উঠে আসতে পারেন দ্বিতীয় স্থানে, আর পেপে নেমে যেতে পারেন এক ধাপ নিচে।

অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই তালিকায় আছেন পঞ্চদশ স্থানে। ৩৫ বছর ১৭৭ দিন বয়সে বিশ্বকাপে গোল করা মেসি তার সর্বশেষ গোলটি করেছিলেন গত আসরের ফাইনালে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..