✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ১৩:০৩:১৮ |বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের দ্বন্দ্ব বাড়ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সে দেশে ম্যাচ ফেলার ২৪ ঘণ্টার মধ্যে ইরানের দলকে শহর ছাড়তে হবে। বিষয়টি নিয়ে একেবারেই খুশি নয় ইরান। পাশাপাশি প্রচুর সাপোর্ট স্টাফের ভিসা দিতে দেরি করায় যুক্তরাষ্ট্রের উপর ফুঁসছে তারা।
ইরানকে বলা হয়েছে, যে দিন ম্যাচ সে দিন সকালে এসে, ম্যাচ খেলেই যেন মেক্সিকোয় ফিরে যায় তারা। মেক্সিকোয় থাকা ইরানের রাষ্ট্রদূত বলেছেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে তাদের বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাচ খেলে আবার মেক্সিকোয় ফিরে আসতে। ইরান গ্রুপে তাদের ম্যাচগুলো খেলবে লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে। এ দিন বিশ্বকাপ খেলতে ইরানের দল মেক্সিকোয় পৌঁছেছে।
উল্লেখ্য, নানা টালবাহানার পরে কিছু দিন আগে ইরানের ফুটবলারদের ভিসা দেয় যুক্তরাষ্ট্র। তবে এখনও সাপোর্ট স্টাফ এবং বাকি সদস্যদের অনেকের ভিসা পাওয়া বাকি। তা নিয়ে ক্ষিপ্ত ইরান। দলের ব্যাকরুম স্টাফ, প্রশাসক এবং কর্তাদের ভিসা পাওয়া এখনও বাকি। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ‘প্রয়োজনীয়’ লোককেই শুধু ভিসা দেওয়া হবে।
সূত্র : আনন্দবাজার।