আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন ক্লাব ও লিগের আধিপত্য?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১১:৫৬:৩৫ |
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা ২৬ জনের দল ঘোষণা করেছে। কৌতূহল থাকতে পারে, এই দলে কোন কোন ক্লাব ও লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় আছেন? দলটিতে ইউরোপে খেলা ফুটবলারদের দাপট বেশি।

আর্জেন্টাইন লিগে খেলা মাত্র দুজন খেলোয়াড় আছেন বিশ্বকাপ স্কোয়াডে। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। 

সবচেয়ে বেশি খেলোয়াড় অ্যাতলেটিকো মাদ্রিদের। তাদের ছয় জন আছেন এই দলে। হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে মাদ্রিদ ক্লাবের জার্সিতে খেলছেন। দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেইয়ের—জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। আর কেবল একটি ক্লাবের একাধিক খেলোয়াড় আছেন। তারা ইন্টার মায়ামির লিওনেল মেসি ও রদ্রিগো দে পল।

সবচেয়ে বেশি সাত জন খেলোয়াড় এসেছেন স্পেনের লা লিগা থেকে। আগের উল্লেখ করা অ্যাতলেটিকোর ছয় খেলোয়াড়ের সঙ্গে আরেকজন হলেন রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো। প্রিমিয়ার লিগে খেলা পাঁচ খেলোয়াড়কে রাখা হয়েছে এই দলে। এমিলিয়ানো দিবু মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। সমান সংখ্যক খেলোয়াড় খেলছেন লিগ ওয়ানে, যে তালিকায় আছেন রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও বার্কো।

আর্জেন্টাইন প্রফেশনাল ফুটবল লিগ ও এমএলএস থেকে দুজন করে খেলোয়াড় আছেন। পারেদেস ও মন্তিয়েল খেলছেন স্থানীয় লিগে। মেসি ও দে পল মেজর লিগ সকারে। আর পর্তুগালের লিগে খেলছেন নিকোলাস ওতামেন্দি (বেনফিকা) ও হোসে মানুয়েল লোপেজ (পালমেইরাস) ব্রাজিলিয়ান লিগ সিরি আ-তে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..