সর্বশেষ :
‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল যে কারণে স্পেনকে অভিনন্দন জানাল ইরান আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ মানেই প্রতিশোধের গন্ধ! আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নেপথ্যে ছিল পাকিস্তান?

বাস্তবতা মনে করিয়ে দেয় জীবন আসলে কতটা ছোট: তামিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৫, | ১১:২৩:৩১ |

খেলার মাঠে হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবাল তার পাশে দাঁড়ানোয় সবাইকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন।
তামিমের জন্য দেশের মানুষও ছিল উদ্বিগ্ন। তামিম জ্ঞান ফিরে পেয়ে টের পেয়েছেন মানুষের ভালোবাসার আঁচ। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ফেসবুকে এই ক্রিকেটার পোস্ট দিয়ে জানিয়েছেন কৃতজ্ঞতা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার সংগ্রাম পেরিয়ে সাবেক এই অধিনায়কের উপলব্ধি, ‘জীবন আসলে কতটা ছোট!’

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তামিমের। নানান অস্থিরতা পেরিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্ট লাগানো হয় তার। অচেতন হয়ে পড়া তামিমকে বাঁচাতে ম্যাচ রেফারি, সতীর্থ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রেনার এবং এরপর চিকিৎসকদের প্রচেষ্টা ছিল প্রবল। তারা সফলও হয়েছেন।

তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..